• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শহীদদের চেতনার বাইরে চলে যাচ্ছে সরকার : নাছির


প্রকাশ:  ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পি.এম.
শেয়ার করুন 0
শহীদদের চেতনার বাইরে চলে যাচ্ছে সরকার : নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গণঅভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুর শহর পৌরসভা অডিটোরিয়ামে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দিন নাছির বলেন, শহিদদের স্পিরিটকে ধারণ করা থেকে বেরিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে তারা জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলনকে যারা বেগবান করেছে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হয়নি। গণঅভ্যুত্থানকে সফল করার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে যারা অবদান রেখেছেন তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে না।

আমরা যদি প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছেন। তা হলে কোনো উত্তর কেউ দিতে পারবে না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অবদান রাখার পরেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ না দেওয়াকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি। এ ছাড়া আন্দোলনে ভূমিকা রেখে জাতীয়তাবাদী আদর্শের কারণে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অনিহা প্রকাশ করছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন তালবাহানা করছে।

যেসকল শিক্ষক ছাত্রদের খুনী হাসিনার গুলি থেকে বাঁচাতে বুক পেতে দিয়েছে তাদের মূল্যায়ন করার আহ্বান জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি বলেন, যেসকল ছাত্রসংগঠন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রেখেছে তাদের অবদানকে ইতোমধ্যে খাটো করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গণঅভ্যুত্থানে ২ হাজারের অধিক ছাত্র-জনতা যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিমকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র-জনতা গভীরভাবে মনে রেখে স্মরণ করলেও অন্তর্বর্তীকালীন সরকার তা করছে না। পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নাম উল্লেখ করা হলেও শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে। সে ছাত্রদলের নেতা ছিলো তাই?


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক