• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

চবিতে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ১১:০০ এ.এম.
শেয়ার করুন 0
ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ওয়াহিদুল আলম শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা। মারধরের শিকার ওই ছাত্রলীগে নেতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চলতি একটি বাইক থেকে ওই নেতাকে ফেলে দেওয়া হয়। পরক্ষণে ৪ থেকে ৫ জন মিলে তাকে মিনিট দেড়েক মারধর করে । তবে যে জায়গাতে তাকে মারধর করা হয় ওই জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় কাউকে চেনা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে সায়েন্স ফ্যাকাল্টির রাস্তা দিয়ে হেটে আসার সময় হঠাৎ দেখি একটি বাইক থেকে একজনকে ফেলে দেওয়া হয়। আমরা প্রথমে ভেবেছিলাম এক্সিডেন্ট। কিন্তু পরে দেখি আরও কয়েকজন একত্র হয়ে ওই ফেলে যাওয়া লোকটাকে মারধর করছে। আমরা ভয়ে ওইদিক থেকে চলে আসি।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরেও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়? আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কী, তারা কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না? প্রক্টরিয়াল বডি তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। সে নির্দোষ নাকি অপরাধী তদন্ত করেছে কিছু?

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করত এ রকম একটা ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চোর ধরার ঘটনা শুনে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দক্ষিণ পাশে যাই। সে (ছাত্রলীগ নেতা) নিজেও জানায় ‘ছাত্রলীগ’ ছিলাম বলে আমাকে মারধর করা হয়েছে। কিন্তু কারা মারধর করেছে সে নিজেও চিনতে পারেনি।

তিনি বলেন, মারধরে শিকার শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চমেকে রেফার করতে বলেন। তবে সে যেতে রাজি হয়নি। ওইসময় তার (ছাত্রলীগ নেতা) দুই বন্ধু এসে উপস্থিত হয়। পরে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে