• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলাকারীদের ছবি প্রকাশ্যে


প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: বাংলা আউটলুক
ছবি: বাংলা আউটলুক

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীর অনুসারীরা আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন তিনি। এই হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া বেশকয়েকজন হামলাকারীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। 

হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া হামলাকারীরা

এসব ছবিতে দেখা গেছে, হামলাকারীরা হেলমেট পরে লাটিসোঁটা, রাম দা, বটি দা দিয়ে তেড়ে আসছে। কারও কারও মুখে আবার মাস্কও পরা ছিল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া একটি ছবিতে হামলার পর কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা যায়। 

কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

এর আগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালতের বিচারক তার জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় তার অনুসারীরা তাকে বহনকারী গাড়ির পথ রোধ করে তার মুক্তির দাবি করতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষ বাধে। এ সময় চিন্ময়ের অনুসারীদের হাতে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আলিফ নিহত হন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, 'হাসাপাতাল থেকে আমাদের পাওয়া তথ্যে জেনেছি নিহত ব্যক্তিকে লালদিঘী এলাকা থেকে আনা হয়েছে। সুত্র: বাংলা আউটলুক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি