• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এক মাসে যত টাকা পেল এনসিপি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১০:০৫ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নাগরিক পার্টির
জাতীয় নাগরিক পার্টির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ এক মাসের বেশি সময় পার করেছে। এই সময়ে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত এনসিপির তহবিল সংগ্রহের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ৫ জুন ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ কার্যক্রম শুরু করে দলটি। এখন পর্যন্ত ৫ হাজার ৪৯৬ জন দলটির তহবিলে ১৫ লাখ ৯৯ হাজার টাকা অনুদান দিয়েছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২৫ জন দাতা ৮০ হাজার ৬৮ টাকা অনুদান দিয়েছেন।

উল্লেখ্য,গত ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এরপর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক