• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতের অভিযোগ নিয়ে যা জানালেন সাউদি


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ১০:২২ এ.এম.
শেয়ার করুন 0
ভারত-ইংল্যান্ড পরষ্পরকে অভিযুক্ত করে। ছবি : সংগৃহীত
ভারত-ইংল্যান্ড পরষ্পরকে অভিযুক্ত করে। ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লর্ডস টেস্টের তৃতীয় দিনে উত্তেজনাপূর্ণ এক সমাপ্তি ঘিরে ইংল্যান্ডের ট্যাকটিক্স নিয়ে ভারতের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড দলের বোলিং কোচ টিম সাউদি। তার মতে, ম্যাচের আগের দিন ভারত নিজেরাই সময় নষ্ট করেছে, তাই অভিযোগ করার কোনো অধিকার তাদের নেই।

ঘটনার সূত্রপাত হয় তৃতীয় দিনের শেষ মুহূর্তে, যখন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি ভারতের পেসার জাশপ্রিত বুমরার মুখোমুখি হন। প্রথম বল খেলার পর বারবার সময় নেন ক্রলি। আঙুলে বল লাগার অজুহাতে ডাকেন ফিজিওকেও। যার ফলে দিনের শেষ মুহূর্তে দুটি ওভার হওয়ার কথা থাকলেও ক্রলির সময়ক্ষেপণ ও আঙুলে চোট লাগার নাটকে তা নেমে আসে একটি ওভারে।

এই সময় ভারতীয় ফিল্ডারদের মধ্যে উত্তেজনা দেখা যায়। অধিনায়ক শুবমান গিল জ্যাকক্রলির দিকে অশালীন ভঙ্গি ও ভাষায় প্রতিক্রিয়া জানান। পরে স্কাই স্পোর্টস দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে গিলের ভাষার জন্য।

এ প্রসঙ্গে সাউদি বলেন, ‘শেষ মুহূর্তে দুই দলের উত্তেজনা সবসময়ই দেখার মতো। কিন্তু ওরা কী নিয়ে অভিযোগ করছে বুঝতে পারছি না, শুবমান তো আগের দিন মাঠেই শুয়ে ম্যাসাজ নিচ্ছিল!’

তিনি আরো বলেন, ‘এটা খেলারই অংশ। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে এটা স্বাভাবিক।’

সময় নষ্টের অভিযোগ করেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। তিনি বলেন, ‘আমরা দুটো ওভার বল করতে চেয়েছিলাম। ছয় মিনিট বাকি থাকলে সেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত। সবার মনোবল তখন তুঙ্গে ছিল, কারণ দিনের শেষ মুহূর্তে উইকেট নেওয়া দারুণ ব্যাপার হতো।’

তবে অনেকেই মনে করছেন, ভারতও সময় নষ্ট করেছে।


দ্বিতীয় দিনে শুবমান গিল মাঠে ম্যাসাজ নিয়েছেন, কেএল রাহুল ছিলেন মাঠের বাইরে। এর ফলেই ব্যাটিং অর্ডারেও জটিলতা দেখা দিয়েছিল।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘এটা সময় নষ্ট করার সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটি। কিন্তু ভারত অভিযোগ করতে পারে না, কারণ আগের দিন তারাও একই কাজ করেছে। তবে নাটকটা চমৎকার ছিল।’

অন্যদিকে স্যার অ্যালাস্টার কুক বলেন, ‘এই সিরিজটা এমন একটা কিছু চাইছিল। এতদিন খেলোয়াড়রা বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু এমনই হয়—পাঁচ ম্যাচের সিরিজে এ ধরনের উত্তেজনা দেখা যায়ই।’

তিনি ব্যঙ্গ করে আরো বলেন, ‘ডাকেট ছিল যেন একটা ছোট কুকুর—সব বড় বড় কুকুরের মাঝে দাঁড়িয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে তর্ক করছে!’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল