• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০২:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতীক তালিকা থেকে শাপলা বাদ পড়ায় তারা এই বৈঠকে আপত্তি জানিয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পরে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও দুই সদস্য।

ইসি সূত্র জানায়, বৈঠকে এনসিপি স্পষ্টভাবে জানায়—তারা শুরু থেকেই শাপলা প্রতীক চেয়ে আসছে, তাই সেটি তালিকা থেকে বাদ দেওয়া তাদের প্রতি অবিচার।

উল্লেখ্য, গত সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক তালিকা হালনাগাদ করে ১১৫টি প্রতীক চূড়ান্ত করে, যেখানে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। এই তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়।

এর আগে ২২ জুন এনসিপি দলীয় নিবন্ধনের সময় শাপলা প্রতীক দাবি করে। তবে তারও আগে ১৭ এপ্রিল একই প্রতীক দাবি করেছিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। দুটি দলই এ নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে।

দু'দলের দাবির পরও প্রতীকটি বাদ দেওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। বৈঠকে তারা শাপলা প্রতীক অন্তর্ভুক্তির অনুরোধ পুনরায় জানায় এবং এই বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করার দাবি তোলে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক