• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
প্রেমতালা লাগালেন মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত
প্রেমতালা লাগালেন মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্যারিসের ঐতিহাসিক মন্টমার্ত্রে এলাকায় ভালোবাসার স্মারক হিসেবে প্রেমের তালা লাগিয়ে বিশেষ মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব।

পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা স্যাক্রে-ক্যো গির্জার সামনে প্রতিদিন জড়ো হয় শত শত প্রেমিক-প্রেমিকা ও পর্যটক। এখানকার লোহার বেষ্টনিতে ঝুলছে হাজারো তালা—প্রতিটিই প্রেমের প্রতীক। সেই তালা থেকে চাবি ছুড়ে ফেলা হয় সাইন নদীতে, প্রতিশ্রুতি ও ভালোবাসার অটুট বন্ধনের প্রতীক হিসেবে।

এই রোমান্টিক রেওয়াজে এবার অংশ নিলেন ঢাকার শোবিজের আলোচিত দম্পতি মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। প্যারিস ভ্রমণের এক বিশেষ মুহূর্তে তারা ভালোবাসার তালা ঝুলিয়ে সেই স্মৃতি ক্যামেরাবন্দি করেন। ছবিগুলো মেহজাবীন সম্প্রতি নিজের ফেসবুকে শেয়ার করেছেন, ক্যাপশনে শুধু এক শব্দ—‘Lock’।

জানা গেছে, মাস খানেক আগে ইউরোপ ভ্রমণে বের হন তারা। রাজীব আগেই গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে তার সিনেমা ‘আলী’ নিয়ে। উৎসব শেষে দুজন মিলে ইউরোপ সফরে বের হন, সেই সময়ই প্যারিসে তোলা হয়েছে ছবিগুলো—যা এখন ধীরে ধীরে প্রকাশ করছেন মেহজাবীন। প্রেম, ভ্রমণ আর স্মৃতির সুন্দর সংমিশ্রণে এই মুহূর্তগুলো মুগ্ধ করছে তাদের ভক্তদের।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান