• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জন্মদিনের উৎসবে দুটি শর্ত রেখেছেন ইয়ামাল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ইয়ামাল ছবি: সংগৃহীত
ইয়ামাল ছবি: সংগৃহীত

১৭ পেরিয়ে আঠারোতে পড়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার। জন্মদিন মানে মোমবাতি নেভানো, কেক কাটা, পার্টি, হইহুল্লোড়, উপহার। স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় ইয়ামালের জন্মদিনের উৎসবও বর্ণিল করে তুলবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং অন্য আকাশের তারকারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মুঠোফোন আনতে বারণ। যাতে জন্মদিনের অনুষ্ঠানের ছবি বাইরে না চলে যায়। বিশেষ করে গণমাধ্যমের হাতে। আরেকটি কঠিন শর্ত, পার্টিতে কেউ মাদক নিয়ে প্রবেশ করতে পারবেন না। ওসব একদম চলবে না।

বার্সেলোনা ও স্পেনের হয়ে ১২৭ ম্যাচে ৩১ গোল করার পাশাপাশি ৪৩ অ্যাসিস্ট, দুটি লা লিগা খেতাব জয়, কোপা দেল রে ও ইউরোজয়ী ইয়ামাল ইতোমধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছেন। তার জন্মদিনে তারার মেলা বসবে না তো কার জন্মদিনে বসবে।

এদিকে রবিবার (১৩ জুলাই) থেকে কার্যকর হবে বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তি। জন্মদিনে বার্সা ইয়ামালের হাতে তুলে দেবে ১০ নম্বর জার্সি। এটাই বোধহয় জন্মদিনে ইয়ামালের জন্য সবচেয়ে দামি ও দুর্লভ উপহার।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল