• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এখনই সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের : আলাল


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত
সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতে থাকবে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এতো আলোচনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে  হত্যা করা হলো, তখনও কিন্তু একটি মহল এতো আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। কারণ এ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারেক রহমান তো দেশ চালান না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সদস্য আবুল বাশার প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক