• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আমরা নির্দোষ: আদালতে নাসির-তামিমা


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৪:২২ পি.এম.
শেয়ার করুন 0
নাসির ও তামিমা। ছবি : সংগৃহীত
নাসির ও তামিমা। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তারা এ দাবি করেন। শুনানি শেষে আদালত আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, আত্মপক্ষ সমর্থনকালে আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন এবং পরবর্তী ধার্য তারিখে তারা নিজেদের পক্ষে সাক্ষ্য দেবেন। শুনানিকালে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৮ এপ্রিল মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বিচারক ‘বিব্রত’ প্রকাশ করলে মামলাটি বদলির নির্দেশ দেন উচ্চ আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তামিমা পেশায় কেবিন ক্রু।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাকিব তা দেখতে পান। পরে গণমাধ্যম মারফত তিনি সম্পূর্ণ ঘটনাটি জানতে পারেন।

রাকিবের দাবি, তাদের বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় তামিমা অন্যত্র বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। নাসির প্রলোভন দেখিয়ে তামিমাকে নিজের কাছে নিয়ে যান। এতে রাকিব ও তার মেয়ের মানসিকভাবে চরম ক্ষতি হয়েছে।

এই অভিযোগে নাসির ও তামিমার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৭ (ব্যভিচার), ৫০০ (মানহানি) ও ৩৪ ধারায় মামলা করা হয়।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তাদের তদন্তে তিনজনকে দায়ী করে প্রতিবেদন জমা দেয়। পরের বছর ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

তবে মামলার তৃতীয় আসামি তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চলতি বছরের ১৬ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে