• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জনপ্রিয় অভিনেত্রী ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ১১:২৮ এ.এম.
শেয়ার করুন 0
সুমি হর চৌধুরী। ছবি : সংগৃহীত
সুমি হর চৌধুরী। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের বর্ধমানের খণ্ডঘোষ থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাকে মিশনারিজ অব চ্যারিটিতে আশ্রয় দেওয়া হয়েছে।

সম্প্রতি বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পাশ দিয়ে অনির্দিষ্টভাবে হাঁটতে দেখা যায় অভিনেত্রী সুমি হর চৌধুরীকে। হঠাৎ বৃষ্টির কারণে তিনি আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের এক বিশ্রামাগারে। এ সময় তাঁর আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন স্থানীয়রা।

এক সময় তিনি বলছিলেন, –আমি স্টার জলসায় অভিনয় করি।– পরে বলছিলেন, –আমার বাড়ি বেহালায়।– কিছুক্ষণ পর আবার বলেন, –আমি বোলপুর থেকে এসেছি।– এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্যে সন্দেহ হয় উপস্থিত সবার।

স্থানীয়দের সঙ্গে কথোপকথনে নিশ্চিত হওয়া যায়, তিনি স্টার জলসার একজন পরিচিত মুখ। পরিচয় জানার পরও তিনি নিজের সঠিক ঠিকানা ও পরিচিত কাউকে শনাক্ত করতে পারেননি।

পরে স্থানীয়দের সহায়তায় খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং মানবিক বিবেচনায় মিশনারিজ অব চ্যারিটিতে ভর্তি করে।

৩১ বছর বয়সী সুমি হর চৌধুরী দীর্ঘদিন ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন। স্টার জলসার পাশাপাশি মঞ্চ নাটকেও ছিলেন সমান জনপ্রিয়। জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতেও তিনি একটি নাট্যদলের সঙ্গে নিয়মিত অভিনয়ে যুক্ত ছিলেন।

তবে কী কারণে তিনি হঠাৎ বর্ধমানে এসে এমন অবস্থায় পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ এবং সংশ্লিষ্ট সামাজিক সংগঠন তাঁর পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

সুমি হর চৌধুরীর এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিল্পী মহলে দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের মানসিক চাপ, একাকিত্ব ও পেশাগত অনিশ্চয়তাই হয়তো এই অবস্থার পেছনে ভূমিকা রেখেছে।

বর্তমানে পুলিশ ও সমাজকল্যাণ সংস্থাগুলোর তত্ত্বাবধানে আছেন অভিনেত্রী। তাঁর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভকামনা জানানো হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান