• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০ জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এ মাসেই শুরু হতে পারে অনলাইনে আবেদন গ্রহণ। আগস্ট মাসের শেষ দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।

আর কলেজগুলোতে পাঠদান পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকেও অনুমোদন পাওয়া গেছে জুলাই মাসে শুরুতে। সেজন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে প্রথমবারের মতো সাত কলেজের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভর্তির বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে পারব। এরপর অনলাইন আবেদন শুরু হবে এবং আগস্টের শেষদিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার লক্ষ্যে আমরা এগোচ্ছি।

২০২৩ সালে এইচএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ রাখার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। তার ভাষায়, এখন পর্যন্ত আমাদের পরিকল্পনায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ রাখছি। তবে এটি আগামী বছর থেকে বাতিল হতে পারে। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট