• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পূজায় মুক্তি পাচ্ছে নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৫:০৯ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী নওশাবা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নওশাবা। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
দুই বছর আগে শুরু হয়েছিল কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং ঢাকার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর কাজ। অবশেষে সেই সিনেমার শুটিং শেষ হয়েছে এবং চলতি বছরের দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

নির্মাতা অনীক দত্ত পরিচালিত এই সিনেমা নিয়ে দারুণ আশাবাদী নওশাবা। তিনি বলেন, গত পূজাতেই সিনেমাটি মুক্তির কথা ছিল। অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। ভালো গল্প, ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ আনন্দের। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

অভিনেত্রী আরও জানান, অনীক দত্ত সময়মতো, গোছানোভাবে কাজ করেন। শুটিংয়ের পুরো ইউনিটের আন্তরিকতায় কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল।

নওশাবা জানান, আবীর ভাই খুব বন্ধুসুলভ একজন মানুষ। নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু সহশিল্পী হিসেবে তিনি আরও চমৎকার। তার পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।

সিনেমায় নওশাবা অভিনয় করেছেন একজন বাংলাদেশি তরুণীর ভূমিকায়, যিনি নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় পাড়ি দেন। এই মেয়েটি কলকাতায় গিয়ে এক ধাঁধার ভেতরে জড়িয়ে পড়ে। শিকড় সন্ধানের মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে, বলেন নওশাবা।

ছবিতে কোনো গোয়েন্দাকাহিনি না থাকলেও ফেলুদার ছায়া রয়েছে। অভিনেত্রী জানান, সিনেমার দুই মূল চরিত্রই ফেলুদাভক্ত। সেই সূত্রেই তাদের পরিচয় ও সংযোগ ঘটে। কাজ করতে করতে প্রতি মুহূর্তে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো ছিল আমাদের সবার একটি অভিন্ন চেতনা।

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

নওশাবা জানিয়েছেন, সিনেমার মুক্তির সময় তিনি কলকাতায় উপস্থিত থাকার ইচ্ছা পোশন করেছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান