• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জ্বরের পর খাবারে অনীহা

জানুন ক্ষুধামান্দ্য দূর করার ৮টি কার্যকর উপায়


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৬:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
জ্বরের পর খাবারে অনীহা হলে পুষ্টিকর ও হালকা খাবার খান
জ্বরের পর খাবারে অনীহা হলে পুষ্টিকর ও হালকা খাবার খান

লাইফস্টাইল ডেস্ক

জ্বর হলো শরীরের সংক্রমণ বা প্রদাহের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। জ্বর থাকাকালীন শরীরে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, যা মস্তিষ্কের হাইপোথ্যালামাস-এ প্রভাব ফেলে। এই অংশটি আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ফলে অনেক সময় জ্বর সেরে যাওয়ার পরও শরীরে থাকা সেই রাসায়নিকের প্রভাবে ক্ষুধামান্দ্য দেখা দেয়।

এছাড়াও জ্বরের সময় অন্ত্রের গতি কমে যাওয়া, জিবের স্বাদ বদল, মুখে ঘা, অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়াও ক্ষুধামান্দ্যের কারণ হতে পারে। 

নিচে এ সমস্যার কার্যকর সমাধান তুলে ধরা হলো:

১. পর্যাপ্ত পানীয় পান করুন

পানি, ডাবের পানি, ফলের রস ও হালকা স্যুপ পান করুন। এতে শরীরের পানিশূন্যতা দূর হয় এবং লবণের ভারসাম্য রক্ষা হয়, যা ক্ষুধা বাড়াতে সাহায্য করে।

২. অল্প অল্প করে বারবার খান

বড় করে একবার না খেয়ে ২–৩ ঘণ্টা পরপর অল্প অল্প করে হালকা খাবার খান। যেমন: খিচুড়ি, ছাতু, নরম ভাত, জুস ইত্যাদি।

৩. স্বাদবর্ধক উপাদান ব্যবহার করুন

লেবু, আদা, পুদিনা বা ধনে সামান্য পরিমাণে খাবারে ব্যবহার করলে জিবের স্বাদ ফেরে। তবে মাত্রাতিরিক্ত না হওয়াই ভালো।

৪. ভারী ও ভাজাপোড়া এড়িয়ে চলুন

তৈলাক্ত, ঝাল ও ভাজাপোড়া খাবার পেটে অস্বস্তি তৈরি করে। পুষ্টিকর কিন্তু হালকা খাবার বেছে নিন।

৫. হালকা গরম খাবার খান

গরম খাবার শুধু হজমে সহায়ক নয়, খাওয়ার আগ্রহও বাড়ায়।

৬. হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন

সারাদিন শুয়ে না থেকে হালকা হাঁটাচলা বা স্ট্রেচিং করলে ক্ষুধা বাড়ে এবং হজম সহজ হয়।

৭. প্রয়োজনে ওষুধ নিন

ক্ষুধা একদম না লাগলে চিকিৎসকের পরামর্শে ক্ষুধাবর্ধক ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন।

৮. মুখে ঘা বা জিবে সমস্যা থাকলে চিকিৎসা নিন

এগুলো থাকলে খাওয়ার ইচ্ছা কমে যায়, তাই সেগুলোর চিকিৎসাও জরুরি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?