• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দুর্যোগের সময় ভুল তথ্য রোধে টিকটকের বিশেষ টুল


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৭:৩২ পি.এম.
শেয়ার করুন 0
টিকটকের নতুন সার্চ গাইড ব্যবহার করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সঠিক তথ্য পেতে পারবেন ব্যবহারকারীরা
টিকটকের নতুন সার্চ গাইড ব্যবহার করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সঠিক তথ্য পেতে পারবেন ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক

টিকটক সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে, যা বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দ্রুত পৌঁছে দিতে সহায়তা করবে। বর্ষাকালে বন্যার পরিস্থিতি সম্পর্কে তথ্য যাচাই ও গুজব প্রতিরোধে এই গাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গাইডটি ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার জন্য সতর্কতা প্রদান করবে এবং বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)সহ অন্যান্য বিশ্বস্ত সংস্থার সঙ্গে যুক্ত করবে। এছাড়া, টিকটকের ‘সেফটি সেন্টার’ ও ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এর লিঙ্কও এতে অন্তর্ভুক্ত রয়েছে, যা মানসিক সহায়তা ও দায়িত্বশীল কনটেন্ট শেয়ারিংয়ের পরামর্শ দেয়।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “জরুরি পরিস্থিতিতে সঠিক তথ্য পাওয়া অত্যন্ত জরুরি। দুর্যোগ মোকাবিলায় যারা কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা তথ্যগুলো ব্যবহারকারীদের কাছে দ্রুত ও স্পষ্টভাবে পৌঁছে দিচ্ছি। এতে সবাই সচেতন ও নিরাপদ থাকতে পারবে।”

এই টুলটির মাধ্যমে টিকটক একটি তথ্যভিত্তিক, নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ