• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এনসিপির সমাবেশ শেষ হতেই ছাত্রলীগের হামলা


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৩:২৫ পি.এম.
শেয়ার করুন 0
এনসিপির সমাবেশ শেষ হতেই ছাত্রলীগের হামলা। ছবি : সংগৃহীত
এনসিপির সমাবেশ শেষ হতেই ছাত্রলীগের হামলা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ সমাবেশ শেষে ফের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৩টার পর পৌরপার্ক এলাকা থেকে সমাবেশ শেষ করে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ সেখানে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে সংঘর্ষে জড়ায়।

দিনভর উত্তেজনার মধ্যে বিকেলে আবারও সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হলেও ফের হামলায় আহত হয়েছেন একাধিক নেতাকর্মী বলে জানিয়েছে দলটি।

এর আগে সকালে সমাবেশ শুরুর আগেই মঞ্চে হামলা চালানো হয়। সাউন্ড সিস্টেম, চেয়ারসহ সরঞ্জাম ভাঙচুর করা হয়। একই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের গাড়িবহরেও হামলা চালানো হয়।

বিকেলে সমাবেশ শেষে নেতাকর্মীরা সরে যাওয়ার সময় ফের হামলা চালানো হয় বলে অভিযোগ এনসিপির। এর জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কিছু সময় ধরে শহরের কিছু অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, –পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশ ঘিরে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক