• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাংলাদেশ সফরে পাকিস্তান ক্রিকেট দল


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৩:২৮ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তান ক্রিকেট টিম ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট টিম ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার  (১৬ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। দলটির অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। বিকেলের মধ্যে দলের বাকি সদস্যদেরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।.

মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, “বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও বেশি বিপজ্জনক। রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, বিশ্বের অনেক শক্তিশালী দলকেও তারা হারিয়েছে। তাই আমরা প্রস্তুতির ক্ষেত্রে সেই বাস্তবতা মাথায় রেখেই এগিয়েছি।”

নিজের নেতৃত্ব ও আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে সালমান বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। এসব রোলার কোস্টার পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়। জীবন যেমন চলে, ক্যারিয়ারও তেমনই। তাই কৌশলে এগিয়ে যেতে হবে—অতিরিক্ত চাপ না নিয়ে, ধীরে ধীরে।”

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়– অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল