• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ১২:৪১ পি.এম.
শেয়ার করুন 0
রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য দেন রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য দেন রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে আপনারা ভুল পথে হাঁটছেন, বন্ধুদের ভুলে গেছেন। শহীদ জিয়া ও তারেক রহমানের নামে আজেবাজে স্লোগান দিলেও একটি বারও শেখ মুজিবকে নিয়ে কোনো স্লোগান দিতে শোনা যায় না।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে রাকিব বলেন, আপনাদের সরল ও কোমলমতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এরা মানুষের মাঝে ভুল ম্যাসেজ দিতে চোরা পথ বেছে নিয়েছে। কারণ সামনে রাজনীতি করার সাহস এদের নেই। এরা সমাজে প্রকাশ্যে নিজেদের পরিচয়টাও দিতে পারে না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে।

তিনি বলেন, এই গোপন সংগঠনটি দেশে মব কালচার শুরু করেছে। ছাত্রদল যদি মনে করে কেউ সীমা লঙ্ঘন করে তাহলে ছাত্রদল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মিডফোর্ট হত্যাকাণ্ডের মূল আসামিকে জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। অতীতে অনেক ছাত্রসংগঠন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলেও ছাত্রদল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নাই। একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতে আপনারা নতুন দল করেছেন।

ছাত্রদল সভাপতির অভিযোগ, আন্দোলনের দাবিদার তারা কেউ তার কবরের পাশে না গেলেও একমাত্র ছাত্রদল তাকে ভোলেনি। তাই ছাত্রদল আজ ১৬ জুলাই পীরগঞ্জে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে। যতদিন ছাত্রদল বেঁচে থাকবে ততদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না।

বিভাগীয় এ ছাত্রসমাবেশে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে ও রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। এসময় রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বক্তব্য রাখেন বিভাগের ৮ জেলা ও একটি সাংগঠনিক জেলার নেতারা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক