• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কর্মসূচি দেওয়ার আগে হিসাব-নিকাশ করা জরুরি—এ্যানি


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গতকাল গোপালগঞ্জে যা হয়েছে, তা আমরা ভুলে যাইনি। রাজনৈতিক কর্মসূচি ঘোষণার আগে সব দলেরই উচিত ভালোভাবে হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নেওয়া। এমন কোনো কর্মসূচি দেওয়া যাবে না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘এ সরকার কোনো ব্যক্তি বা দলের নয়, এটি আমাদের আন্দোলনের ফসল—জনগণের সরকার। তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। তবে প্রত্যাশা বাস্তবায়নের পথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বাজুস সভাপতি সমীর কর্মকার, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা এবং বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

জেলা বাজুস সভাপতি সমীর কর্মকার বলেন, ‘জুয়েলার্স অ্যাসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে। আজ আমরা ৬০ বছরে পদার্পণ করেছি। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে এক ছাতার নিচে এনে বাজুস আজ একটি ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত হয়েছে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক