• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভারতে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘মাস্তুল’


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ১২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
‘মাস্তুল’ ছবি: সংগৃহীত
‘মাস্তুল’ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। এরপর আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ছবিটি। প্রশংসিতও হয়েছে বেশ।

দেশটির চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতায় আমন্ত্রিত হয়েছে এ ছবি। ১৫ থেকে ২১ আগস্ট কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি। এবারের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
 
ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

কলকাতা ও কাজান ছাড়াও সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও অংশ নেবে ছবিটি। তবে এর আগেই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান