• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মুজিববাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ- সারজিস আলম


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পি.এম.
শেয়ার করুন 0
এনসিপির নেতা সারজিস আলম। ছবি-সংগৃহীত
এনসিপির নেতা সারজিস আলম। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধান রেখে এই দেশে সংস্কার সম্ভব নয়। তাই আমাদের নতুন সংবিধান লাগবে। আমাদের বিচার ব্যবস্থা লাগবে। আমাদের নারীদের অধিকার চাই।

অভ্যুত্থানের এক জুলাই থেকে আরেক জুলাই এ এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদ থেকে মুক্ত হয় নাই এমন মন্তব্য করে সারজিস আলম বলেন, আমাদেরকে মুজিববাদের কোমড় ভেঙে দিতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মুজিববাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, এই দেশে এখনও ভারতীয় দালাল ও মুজিববাদীরা কাজ করে যাচ্ছে। এদেরকে রুখে দিতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাব। তবে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি করলে আমরা মুখের উপরে বলে দেব।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক