• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
জয়া আহসান  ছবি: সংগৃহীত
জয়া আহসান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দুই বাংলাতেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে ওপার বাংলাতেও চলছে জয়াকে ঘিরে আলোচনা। শুক্রবার (১৮ জুলাই) সেখানে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। আর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।

এই ব্যস্ততার মাঝেই জয়া জানালেন, বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন।

সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে সন্দেশ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন জয়া আহসান।

তিনি বলেন,  সকালে ঘুম থেকে উঠে মাটির ছোঁয়া না পেলে যেন দিনটাই শুরু হয় না । জয়ার কথায়, ‘মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয়ের সঙ্গে বা যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা প্রকৃতির কাছে যান। এটা খুব উপকারী।’

লম্বা সময়ের সেই পডকাস্টে নিজের প্রাথমিক জীবন থেকে শুরু করে ক্যারিয়ার প্রসঙ্গে নানা কথা বলেন জয়া। এক প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেত্রী হব। সেই ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে, মুক্তি দিচ্ছে। তাই সেটা আঁকড়ে ধরলাম। তবে এটাকে জীবিকার মাধ্যম করে রাখতে চাই না। আমি আরও সিলেক্টিভ হতে চাই। বছরে এক বা দুইটা কাজ করলেই যথেষ্ট। জীবনটাকে উদ্‌যাপন করতে চাই।’

ক্যামেরার ব্যস্ততা থেকে যতটুকু সময় মেলে, প্রকৃতির কাছাকাছি থাকতে চেষ্টা করেন জয়া। বাগান করা, গাছের যত্ন নেওয়া, এমনকি নিজ হাতে চাষ করাতেও আনন্দ খুঁজে পান তিনি- এমনটাও জানান। বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। আমি চাষবাস করতেও পছন্দ করি। বলা চলে, আমি প্রথমে চাষি, তারপর অভিনেত্রী। বাড়ির চাল ছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই নিজেই ফলাই।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান