• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ১১:০৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে। বিশেষ করে সমাবেশস্থল বিপ্লব উদ্যান ও আশপাশের হোটেলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রোববার (২০ জুলাই) বিকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হবে এনসিপির সমাবেশ। গোপালগঞ্জে এনসিপির পূর্ববর্তী সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদল কর্মীদের দ্বারা এনসিপির মঞ্চ ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।

সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে নগরের মোটেল সৈকতে এনসিপি নেতাদের অবস্থানের জায়গায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল দিয়ে তল্লাশি চালায় সিএমপির একটি বিশেষ ইউনিট। তিনটি নির্দিষ্ট ফ্লোরে চলে এ অভিযান, যেখানে সাধারণ কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই নিরাপত্তা কার্যক্রম।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে ইতোমধ্যে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এনসিপির এই সমাবেশকে ঘিরে পুরো চট্টগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এনসিপির চট্টগ্রাম সমাবেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক