• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঢাবিতে ছাত্রলীগের ১২৮ কর্মীকে বহিষ্কার


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একইসঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রথম পর্যায়ে ২৫ জুন পর্যন্ত মাত্র ছয়টি অভিযোগ জমা পড়লেও, পরে অভিযোগ জমার সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এছাড়া, হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্ত সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক