• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৩:১৩ পি.এম.
শেয়ার করুন 0
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও প্রমাণ করলেন তিনি শুধু জনপ্রিয় তারকা নন, একজন মানবিক মানুষও। সম্প্রতি জানা গেছে, নিজের দীর্ঘদিনের গাড়িচালক সুনীল ও গৃহকর্মী অমোলকে ৫০ লাখ রুপি করে দুটি বাড়ি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অর্থাৎ, তাদের জন্য মোট ১ কোটি রুপির উপহার দিয়েছেন আলিয়া।

সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু ও খারে বাড়ি কেনার জন্য এই অর্থ দিয়েছেন আলিয়া ভাট। এর আগেও ২০১৯ সালে তিনি এই দুই সহকারীর পাশে আর্থিকভাবে দাঁড়িয়েছিলেন।

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেকের পর থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন আলিয়া। বর্তমানে তিনি শুধু ভারতের নয়, আন্তর্জাতিক অঙ্গনেরও অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

তবে এত সাফল্যের মাঝেও আলিয়া পুরোনো সহকারীদের ভুলে যাননি, বরং পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বারবার উদ্যোগী হয়েছেন।

‘জিকিউ ইন্ডিয়া’র এক রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাট বর্তমানে কাপুর পরিবারের সবচেয়ে ধনী সদস্য। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কারিনা কাপুর (৪৮৫ কোটি রুপি) ও তৃতীয় স্থানে রণবীর কাপুর (৩৪৫ কোটি রুপি)।

এছাড়াও, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের মধ্যে আলিয়া রয়েছেন তৃতীয় স্থানে, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পরে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান