• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আ.লীগের হরতাল ভারতে হয় নাকি অনলাইনে: জাগপা


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৬:০৫ পি.এম.
শেয়ার করুন 0
জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট
জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট

নিজস্ব প্রতিনিধি

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট বলেছেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হরতাল কর্মসূচি দেয়। দেশের মানুষ আওয়ামী লীগের মুজিববাদকে ০৫ আগস্ট কবর দিয়েছে। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি বাংলার মাটিতে এখন আর চলে না। জনগণ  জানতে চায় আওয়ামী লীগের হরতাল কই হয়? ভারতে নাকি অনলাইনে? 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২০তম দিন বোরবার (২০ জুলাই) গাইবান্ধা বাস স্ট্যান্ড, ডিসি মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, হিন্দুস্তানের সূক্ষ্ম চালে আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত। ৫ আগস্টের ঐক্য ভেঙে আজ আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হচ্ছি দিন দিন। ভারতীয় “র” পরিকল্পনা করছে, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তবায়ন করছে আর দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুচকি হাসছে। হিন্দুস্তান আর আওয়ামী লীগের কাছে হার মানা যাবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রশ্নে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। 

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রওশন আলম আকন্দ, গাইবান্ধা জেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাদুল্যাহপুর উপজেলা সভাপতি মোঃ আপেল রহমান, জেলা জাগপা নেতা মোঃ শাহী সুমন, মোঃ আর্টিক হাসান, মোঃ শামযুজোহা সরকার, মোঃ মমিন, মোঃ জহুরুল আকন্দ, মোঃ আহসান হাবিব, জেলা যুব জাগপা নেতা জান্নাতুল হামীম, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি এনামুল হক এনাম প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক