• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত

এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৬:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেন, উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু র্ঘ টনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।

এদিকে হতাহতদের জন্য শোক জানানোর পাশাপাশি দোয়া চেয়ে বার্তা দিয়েছেন, তামিম ইকবাল, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলীরা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল