• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল


প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ০৩:২৪ পি.এম.
শেয়ার করুন 0
নিহতদের আত্মার শান্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল
নিহতদের আত্মার শান্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে ভোরে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় । এ সময় নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। সকালে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। যুব দলসহ দলের নেতা-কর্মীরা রক্ত দিচ্ছেন আহতদের জন্য।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের নেতা-কর্মীরা বিএনপির আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে অংশ শিশু-কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে।

বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিহত শিক্ষাদের আত্মার শান্তি কামনা করি।

তিনি বলেন, সবাই আমরা শোকাহত, এই সাত্বনার কোনো ভাষা নাই। এই ক্ষতি পুরণ নয়। মৃত্যু মনে হয় ৩০ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে না। এই শিশুরা মরে গেলো, ওদের মা-বাবার চোখের জল কি দিয়ে পুরণ করব? আমরা সারাদেশে শোক পালন করছি, আমরা মাসব্যাপী বছরব্যাপী যদি শোক পালন করি আমরা তো তাদের ফেরত পাবো না। আমরা অন্তরের অন্তরস্থল থেকে সারা দেশবাসী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের আত্মা শান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত মা-বাবাকে শোক সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা দিন।

গয়েশ্বর বলেন, আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষণ বিমান তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কিনা। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না এরকম অনেক জায়গায় থাকে সেখানে প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু এই প্রশিক্ষণ প্রায় এমনি ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেনো?

‘‘ আর একটা বিমানের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণটা… আরেকটা কথা আছে সেই প্রশিক্ষনটা প্রত্যেকটা যুদ্ধ বিমানই হোক বিমানটা স্টার্ট করার আগে তার পরীক্ষা করাতে হয় এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা ফ্লাইট ইঞ্জিনিয়ার দিয়ে যে, ওই বিমানটা উড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা তার একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন তারা বিমানটা সচল থাকার মত যান্ত্রিক অবস্থা ছিলো কিনা,  সেটা পরীক্ষা করা হচ্ছে কিনা…. এই বিষয়গুলি বা এই প্রশ্নগুলো আজকে জনগণের মনে উঠেছে।”

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘ আমি আমার কথা বলছি না, জনগণের অনুভূতি জনগণের প্রশ্নের কথাগুলে বলছি, আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দেখতে চাই, এখানে আপনাদের কোনো ত্রুটি-বিচ্যুতি ছিলো কিনা, আকাশের বিমানটি উড়ানোর আগে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে এবং এই বিমানটা চলার মত সক্ষম ছিল কিনা?

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক