• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হাসপাতালে ভর্তি পরীমণি


প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী পরীমণি। ছবি-সংগৃহীত
অভিনেত্রী পরীমণি। ছবি-সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় ১৭১ জনের বেশি আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোকদিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। শোকের মাতম দেশের মানুষজনও। অনেকেই মেনে নিতে পারছে না কোমলমতি এই শিশুদের এমন মৃত্যু। তাদেরই একজন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এই ঘটনায় তিনি ইতিমধ্যেই প্যানিক অ্যাটাকের শিকার হয়ে ভর্তি হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ!’

বলা প্রয়োজন, চিত্রনায়িকা পরীর মাও অগুনে পুড়ে মারা গিয়েছিলেন। সেই ট্রমার কথা হয়তো আজও ভুলতে পারেননি এই চিত্রনায়িকা। সে কারণেই এখনো আগুনের ভয় তার মধ্যে কাজ করে।

পরীর পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। নায়িকার মায়ের বিষয়টি কথা উল্লেখ করে তানিয়া সুজিন নামে একজন কমেন্ট করেছেন, ‘পরী তুমি জানো আগুনে পোড়া মানুষের দৃশ্য কত ভয়ংকর। কারণ, তোমার মাও আগুনে পুড়ে গিয়েছিল। সমবেদনা জানানোর ভাষা নেই। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানোর। বিশেষ করে তোমরা যারা সেলিব্রেটি আছো।’

ফারজানা জলি নামে একজন লিখেছেন, ‘যারা মা হয়েছে সবারই এই অবস্থা। বুকটা ধরফর ধরফর করছে আর কাঁদতে পারছি না।’

তাসনুভা মেজান তৃষা লিখেছেন, ‘আমি এ সব ছবি ভিডিও দেখে এত ট্রমায় আছি যে কাল থেকে আমার হাজব্যান্ডও বুঝায় ঠিক করতে পারতেছে না।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান