• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাবনায় গাছের চারা বিতরণ করলেন শিমুল বিশ্বাস

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০৩:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বিনামূল্যে চারা গাছ বিতরণ করছেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস । ছবি: সংগৃহিত
বিনামূল্যে চারা গাছ বিতরণ করছেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস । ছবি: সংগৃহিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এবি ট্রাষ্টের উদ্যোগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজন ছিল গাছের চারা বিতরণ কর্মসূচি। কর্মসূচির শুরুতে তা হয়ে যায় রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ট্রাজেডির শোকসভা।

উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক এবং অতিথিরা শোকাভিভূত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের ট্রাজেডিতে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকে শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান, ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আরেফীন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রাং, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক