• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ
জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের নীলনকশা বাস্তবায়নে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে চায়। বিমান দুর্ঘটনার সুযোগ নিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। ভারতীয় “র” এবং আওয়ামী সন্ত্রাসীরা সুযোগ খুঁজছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের। রাজনৈতিক ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আওয়ামি লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমত থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৩তম দিন আজ ২৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ, কোর্ট ষ্টেশন, চরপাড়া মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কার সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। আমরা নির্বাচনের পূর্বেই ফ্যাসিস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দেখতে চাই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দেখতে চাই। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের হাত থেকে নাজাত চাই। কোন অবস্থায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং হিন্দুস্তানকে বাংলার মাটিতে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেওয়া যাবে না। 

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক