• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাদারীপুরে শাজাহান খানের সাবেক এপিএস নজরুল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ১২:৪৩ পি.এম.
সংসদ সদস্য শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলাম মুন্সি । ছবি: সংগৃহিত

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলাম মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি মাসে সদর উপজেলার থানতলী এলাকায় পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় দুপুরে নজরুল ইসলাম মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
 
জানা যায়, নজরুল ইসলাম মুন্সি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ব্যক্তিগত সহকারী ছিলেন। সে সময়ে তদবির বাণিজ্য, অবৈধ লেনদেনসহ নানা অভিযোগ রয়েছে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোয়াজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করলেও জিততে পারেনি। 
 
এদিকে, তার গ্রেপ্তারের খবরে খোয়াজপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি এসেছে বলে জানা গেছে।
 
ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার