• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মেসিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ১০:৫০ এ.এম.
শেয়ার করুন 0
এফসি সিনসিনাতির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। ছবি : সংগৃহীত
এফসি সিনসিনাতির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি না থাকলে ইন্টার মায়ামির জয় পাওয়া যে বেশ কঠিন হয়ে পড়ে, সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এফসি সিনসিনাতির বিপক্ষে গোলশূন্য ড্র। সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় এখন মায়ামির অবস্থান পঞ্চম, অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিনসিনাটি।

মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। বাংলাদেশ সময় রবিবার ভোরে চেজ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ইন্টার মায়ামি তাদের নতুন তারকা, আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জাতীয় দলে মেসির ঘনিষ্ঠ এই সতীর্থকে দেখে গ্যালারিজুড়ে করতালির ঝড় ওঠে। সংক্ষিপ্ত এক বক্তব্যে ডি পল বলেন – ‘আমি ক্লাবের জন্য আমার সবটুকু উজাড় করে দেব।’

তবে ম্যাচে মাঠে নামেননি লিওনেল মেসি। সম্প্রতি এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের প্রীতি ম্যাচে না খেলায় লিগ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি ও ডেভিড আলবা। যদিও ইনজুরি না থাকা সত্ত্বেও অলস্টার ম্যাচে না খেলাই ছিল নিষেধাজ্ঞার কারণ।

মেসি এদিন স্টেডিয়ামের একটি স্যুইটে বসে খেলা উপভোগ করলেও মায়ামি তার উপস্থিতির অভাব মাঠে তীব্রভাবে টের পায়। উল্লেখ্য, ৩০ এপ্রিলের পর থেকে প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন ৩৮ বছর বয়সী মেসি। গত ১৪ জুন থেকে তিনি খেলেছেন ৯টি ম্যাচ, যার মধ্যে ৪টি ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের।

সর্বশেষ ২৭ এপ্রিল মায়ামির ম্যাচে মেসিকে দেখা যায়নি। এরপর থেকে একটিও ম্যাচ মিস করেননি তিনি। অলস্টার ম্যাচে না খেলার মূল কারণ হিসেবে ‘বিশ্রাম’কেই দেখিয়েছে গণমাধ্যম।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল