• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিএনপি নেতা পিন্টু

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
টাঙ্গাইলে নিহত শিক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন আব্দুস সালাম পিন্টুসহ বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে নিহত শিক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন আব্দুস সালাম পিন্টুসহ বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুই শিক্ষার্থী—তানভীর আহমেদ ও হুমায়রার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে টাঙ্গাইলে তাদের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু।

রোববার (২৭ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সফর করেন।

প্রথমে তিনি টাঙ্গাইলের মির্জাপুরে নিহত অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এরপর তিনি সখিপুরে গিয়ে নিহত ছাত্রী হুমায়রার বাড়িতেও সমবেদনা জানান।

এ সময় পিন্টু বলেন, – প্রথমে যখন বিমান প্রশিক্ষণের ঘাঁটি স্থাপন করা হয়েছিল, তখন ওই এলাকায় তেমন বসতি ছিল না। তাই কোনো ঝুঁকিও ছিল না। কিন্তু এখন সেখানে ঘনবসতি গড়ে উঠেছে। সেই কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে এই প্রশিক্ষণ কেন্দ্রটি সরিয়ে নেওয়া উচিত এবং নিরাপদ বিকল্প জায়গায় স্থানান্তর করা দরকার।

তিনি নিহতদের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। পিন্টু বলেন, – শুধু সমবেদনা জানানো নয়, আমরা এই পরিবারের পাশে থাকতে চাই বাস্তবভাবে।

সফরকালে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানিজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক