• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ


প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ১২:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ

শিক্ষার্থীদের চলাচলে সহজতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ম্যানুয়াল সাইকেল পাম্পার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রভোস্টদের নিকট পাম্পার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি পাম্পার সংশ্লিষ্ট হলের নিরাপত্তা প্রহরীর কাছে সংরক্ষিত থাকবে যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সহজেই ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং অধিকাংশ শিক্ষার্থী দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে সাইকেলের টায়ারে হাওয়া কমে গেলে তাদের দূরবর্তী দোকানে যেতে হয়, যা সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই বাস্তবতা বিবেচনায় আমরা ছেলেদের ও মেয়েদের প্রতিটি আবাসিক হলে একটি করে সাইকেল পাম্পার সরবরাহ করেছি, যাতে প্রয়োজনের সময় হাতের কাছেই সমাধান মেলে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের জন্য বাস্তব উপকারে আসবে।”

ভিওডি বাংলা/আমির ফয়সাল/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে