• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য বজায় থাকবে : হাসনাত আব্দুল্লাহ


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পি.এম.
শেয়ার করুন 0
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ। ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ। ছবি

নিজস্ব প্রতিবেদক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা অস্বীকার করছি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগত মতপার্থক্য নেই। বিভিন্ন ছাত্ররাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতপার্থক্য থাকবে এইটা স্বাভাবিক। আর এটাই হচ্ছে গণতান্ত্রিকগত সোন্দর্য। কিন্তু বাংলাদেশের মধ্যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসব প্রশ্নে আমরা ইস্পাত সমান আমাদের ঐক্য বজায় থাকবে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত 'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' শীর্ষক আলোচনা সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্বে ও জবিসাসের সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ সুবর্ণের সঞ্চালনায় সভায় তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের সাথে আমাদের কোনো ধমীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি। তাই যদি হতো তাহলে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। আমাদের মধ্যে যতসময় এক্য আছে তত সময় আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরী করতে পারবে না। আমাদের সামনের রাস্তা অতিক্রম করতে হলে এক্য রাখতে হব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইছ উদদীন, ইতিহাস বিভাগের শিক্ষক ড. বেলাল হোসেন ও শহীদ সাজিদের বোন ফারজানা হক।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন ছাত্রনেতারা।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক