• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এনসিপি থেকে পদত্যাগ করলেন নিলা ইসরাফিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
নিলা ইসরাফিল। ছবি : সংগৃহীত
নিলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নিলা ইসরাফিল। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সোমবার (২৮ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নিলা ইসরাফিল লেখেন, -আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এনসিপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে একজন নারীকে হেনস্তা করার পরও অপরাধীর বিরুদ্ধে কোনো বিচার হয় না, বরং তার পক্ষেই দল নীরব থাকে।

নিলা ইসরাফিল আরও লেখেন, -একজন নারীকে অপমান, নিপীড়ন এবং সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তখন সেই দল আর কোনো ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, -আমি আজ থেকে এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এই দলকে আমি প্রত্যাখ্যান করলাম। আমি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। সত্য ও মর্যাদার পথে আমি একা হলেও থামবো না।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা নারীবিষয়ক কমিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক