• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় জুলাই ৩৬ কর্ণারের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জুলাই ৩৬ কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সকল ধরণের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতা তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আমার বিশ্বাস ‘জুলাই ৩৬ কর্ণার’ তারই একটি স্থায়ী অবস্থান। আমি আরও বিশ্বাস করি এদেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছিল এই কর্ণার উদ্বোধনের মাধ্যমে তা স্থায়ী রুপ নিতে ভূমিকা রাখবে। জুলাই-আগস্টে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছে তা বর্তমান, ভবিষ্যৎ ও অনাগত প্রজন্ম আরও গবেষণার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ইতিহাস তৈরি করবে।’

উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মতো জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানও একই স্পিরিটে স্মরণ করা হবে। এছাড়া কোন ধরণের অনাকাক্সিক্ষত ঘটনার উদ্রেক যেন না হয় তার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং যাদের কাছে নতুন তথ্য ও ডকুমেন্ট আছে সেগুলো জুলাই ৩৬ কর্ণারে জমাদানের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, গ্রন্থাগারিরক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। এরপর অতিথিবৃন্দ ‘জুলাই ৩৬ কর্ণার’ ঘুরে দেখেন। জুলাই ৩৬ কর্ণারে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, পেপার কাটিং, গ্রন্থসহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। সবশেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও উপস্থিত অতিথিবৃন্দ।

ভিওডি বাংলা/সিয়ামুল ইসলাম ইমন/এম, 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে