• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভিনির বিকল্প খুঁজছে মাদ্রিদ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০২:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রমেই জমে উঠেছে ইউরোপীয় দলবদল মৌসুম। ক্লাবগুলোর মাঝে শুরু হয়ে গেছে ফুটবলারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতা। এ সময়টা সমর্থকরা সাধারণত বড় দলগুলোর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। প্রতি মৌসুমেই কোনো না কোনো চমক থাকে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাসহ জায়ান্ট ক্লাবগুলোতে।

সদ্যসমাপ্ত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেন কোচ কার্লো আনচেলত্তি। নতুন কোচ জাবি আলোনসো যোগ দিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। এরই মধ্যে রিয়ালের ৫ জন ফুটবলারকে ছেড়ে দেয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। যেখানে রয়েছে রদ্রিগো ও এন্ড্রিকের নামও।

এদিকে ব্রাজিলিয়ান আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে মাদ্রিদ শিবিরে। এই উইঙ্গারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি মাদ্রিদের। তবে এর মধ্যেই বেতন বাড়াতে ক্লাবকে চাপ দিচ্ছেন ভিনি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করেছেন এ ফরোয়ার্ড।

গুঞ্জন আছে, সৌদি ক্লাবগুলোর চড়া বেতনের প্রস্তাব পেয়েই এমন চাপ দিচ্ছেন তিনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, বেতন বাড়াতে চাওয়ায় এখন থেকেই এই ব্রাজিলিয়ানের বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ভিনির পরিবর্তে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হালান্ড। ব্যাটে বলে মিলে গেলে এমবাপ্পে ও হালান্ড জুটি দেখতে পারবে ফুটবল বিশ্ব।

এদিকে গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটি ছেড়ে দিতে চান হালান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এমন কথা ভাবছেন এই নরওয়েজিয়ান। ম্যানচেস্টার সিটি ছেড়ে তিনি যোগ দিতে চান বার্সেলোনায়। তবে এ নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো সিদ্ধান্ত আসেনি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল