• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মিষ্টি জান্নাতের বাবা আর নেই

  বিনোদন প্রতিবেদক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যা বিনোদন অঙ্গনে শোকের ছায়া নামিয়েছে।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘আমার বাবা আর নেই।’ 

তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।’

এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান