• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আ'লীগ কী জিনিস সেটা ইয়াহিয়া-টিক্কা খান জানে : গোলাম মাওলা রনি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৫:১০ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা-অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে। এ বিষয়ে আমার বক্তব্য হলো আওয়ামী লীগ কী জিনিস এটি ইয়াহিয়া খান, টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে।

বুধবার (২৯ জুলাই) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি একথা বলেন। 

গোলাম মাওলা রনি বলেন, জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তাদের সবার ডিএনএর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে, যেভাবে শেখ হাসিনার স্লোগান পড়িয়ে দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে, ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন।’ 

তিনি বলেন, ‘আশির দশকে এরশাদ যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে, সেই প্রতিশোধ তিনি নিয়েছেন ২০০৯ সালে এসে। ২০০৯ সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোনো একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে তিনি হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন পরিবার পরিজন সবারই আছে, আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের ওপর জুলুম করেন, অত্যাচার করেন তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘অবাক করা ঘটনা হলো এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না। সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না, তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে খবর আমরা দেখিনি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’