• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ


প্রকাশ:  ৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

 স্পোর্টস ডেস্ক

১৭০ রানের বড় লক্ষ্য তাড়ায় ইতিহাসটা পক্ষে ছিল না বাংলাদেশের। তবে ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ঠিকই আরেকটি ইতিহাস গড়ে ফেললেন টাইগ্রেস দুই ওপেনার সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার। রান তাড়ায় দারুণ শুরুতে স্বাগতিকরাও উড়ছিল।

বিনা উইকেটে শতরান পেরোনোর পর জয়টা সময়ের অপেক্ষাই ধরা হচ্ছিল। দলীয় ১০৩ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই যেন সব এলোমেলো হয়ে যায়। ৭ রানের ব্যবধানে পতন হয় তিন তিনটি উইকেটের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী আয়ারল্যান্ড।

ওয়ানডে সিরিজে আইরিশ মেয়েদের সহজে হারালেও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচেই বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সফরকারীরা। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি গড়েছিল আয়ারল্যান্ড।

জবাবে ১০৩ রানের রেকর্ড ওপেনিং জুটির পরও বাংলাদেশ থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের মেয়েদের। আজ জিততে পারলে নতুন ইতিহাস গড়তেন নিগার সুলতানা জ্যোতিরা।

বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। বিনা উইকেটে ১০৩ রানের জুটি গড়েন তারা। ওপেনিংয়ে বাংলাদেশের মেয়েদের যা সর্বোচ্চ রানের জুটিরও রেকর্ড। 

যদিও দুইজনই অর্ধশতক হাতছাড়া করেছেন। ৩৫ বলে ৪৬ রান করে সোবহানা আউট হয়ে যান। আরেক ওপেনার দিলারা আক্তারও এক রানের আক্ষেপে পুড়েছেন। ব্যক্তিগত ফিফটি মিসের দিনে ৪১ বলে ৪৯ রানে আউট হন তিনি। এদিন সুবিধা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিও। 

এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। শুরুটা যদিও তেমন ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের তৃতীয় ওভারেই অ্যামি হান্টারকে শিকারে পরিণত করে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন টাইগ্রেস পেসার জাহানারা আলম।

অন্যপ্রান্তে গ্যাবি লুইস দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ওর্লা প্রেন্ডারগাস্টকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আইরিশ কাপ্তান। ওর্লাকে শিকার করে জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। 

তারপর তৃতীয় উইকেটে লিয়াহ পলকে নিয়ে রেকর্ড জুটি গড়েন গ্যাবি লুইস। তাদের জুটি থেকে আসে ৬৪ বলে ১০৭ রান। যা টি-টোয়েন্টিতে আইরিশ মেয়েদের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ফারিহা তৃষ্ণার শিকার হয়ে লুইস ফিরলে ভাঙে বড় এই জুটি। সাজঘরে ফেরার আগে সাত চার ও দুই ছক্কার মারে ৪২ বলে ৬০ রান করেন গ্যাবি লুইস। 

আইরিশ কাপ্তানের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় সফরকারীদের। শেষপর্যন্ত ২০ ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৬৯ রান। দলের হয়ে ৪৫ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন লিয়াহ পল। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও দুইটি ছক্কার মারে।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল