• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এক ম্যাচ নিষেধাজ্ঞা মেসির জন্য ‘শাপেবর’—মাশচেরানো

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানোর মতে, এই নিষেধাজ্ঞাই মেসির জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে।

সম্প্রতি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অলস্টার ম্যাচে অংশ না নেওয়ায় এমএলএস কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার ফলে মেসি মাঠের বাইরে থাকলেও তার ক্লাব ইন্টার মায়ামি ম্যাচটি ড্র করে।

এই নিষেধাজ্ঞাকে ‘শাপেবর’ হিসেবে দেখছেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন, -আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ ঘটনারও একটা ভালো দিক থাকে। টানা কয়েকটি ম্যাচ খেলার পর মেসির বাধ্যতামূলক বিশ্রাম দরকার ছিল। নিষেধাজ্ঞা তাকে সেই সুযোগটা দিয়েছে। এখন সে নতুনভাবে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।

উল্লেখ্য, লিগস কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই ফিরতে পারেন মেসি।

তবে এ কথা উল্লেখযোগ্য যে, আগে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাশ্চেরানো নিজেই। তিনি মেজর লিগ সকার কর্তৃপক্ষকে তীব্র সমালোচনাও করেন। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন সেটাকেই ইতিবাচকভাবে দেখছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল