• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাবি সভাপতি রাহী

প্রহসনমূলক রাকসু নির্বাচন হতে দেবে না ছাত্রদল

  রাজশাহী ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ১০:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন রাকসু নির্বাচনকে প্রহসনমূলক আখ্যা দিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এই নির্বাচন হতে দেবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন সুলতান আহমেদ রাহী। তিনি অভিযোগ করেন, -বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়ার (রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন) মতো রাকসু দখল করতে চাইলে তা হতে দেওয়া হবে না। শত শত শিক্ষার্থী জীবনের রক্ত দিয়ে দেবে, তবুও এই প্রহসনমূলক নির্বাচন চলবে না।-

তিনি আরও বলেন, -রাকসুকে দখলে নিতে প্রশাসন ছাত্রদের সঙ্গে প্রতারণা করছে। উপাচার্য তথাকথিত কিছু ছাত্রকে ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান থেকে শত কোটি টাকা চাঁদা তুলেছেন কি না, সেই প্রশ্ন আমরা রাখছি। যদি সত্যি হয়, তার চেয়ার পদ্মা নদীতে ছুড়ে ফেলে দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘জোরালো সুপারিশে’ আর্থিক অনুদান চেয়ে সাবেক ছাত্রনেতা সালাহউদ্দিন আম্মারের বিভিন্ন চিঠি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

একই সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, -সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই রাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা যারা ছাত্র প্রতিনিধি, তাদের মতামত তোয়াক্কা করা হয়নি। আপনি যদি একগুঁয়েমি করেন, তবে বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবেন না।

এর আগে বিকেল ৫টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নবগঠিত কমিটির সদস্যসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে