• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব

  বাকৃবি প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ১১:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
আহসানুল একরাম মুর্তজা ও আশরাফুল আলম সাকিব
আহসানুল একরাম মুর্তজা ও আশরাফুল আলম সাকিব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি-এর ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল একরাম মুর্তজা এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল আলম সাকিব মনোনীত হয়েছেন।

সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হাশেম সহ-উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।

তাছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাক হাসনাত, আবু নোমান মো. সিয়াম, মো. সাব্বির, অনুকূল শর্মা, সৌমিত রায় অর্ক, মনিরুজ্জামান মনির। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মির্জা জাকিরুল ইসলাম রবিন এবং সাহাম বিন ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল নাহিয়ান সাদ, দপ্তর সম্পাদক হিসেবে মো. আরকানুল ইসলাম আকিক, মানব সম্পদ সম্পাদক হিসেবে মো. সাইফ আরমান, ক্রীড়া সম্পাদক হিসেবে মশিউর রহমান ফাহিম, অর্থ সম্পাদক হিসেবে মো. রুহুল খান মুন মনোনীত হয়েছেন।

এছাড়াও এই কমিটিতে বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি-এর কার্যক্রম পরিচালনা করবে। নতুন নেতৃত্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাসোসিয়েশনের লক্ষ্য পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে