• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৩:১০ পি.এম.
শেয়ার করুন 0
জিএম কাদের। ছবি : সংগৃহীত
জিএম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত ১১ জন সিনিয়র নেতাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (৩০ জুলাই) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালত সূত্রে বিষয়টি গণমাধ্যমে জানা যায়।

আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কারের আদেশ বৈধ নয়। ফলে তারা আগের পদে বহাল থাকবেন।

পুনর্বহাল হওয়া বাকি নেতারা হলেন— প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ,

জসিম উদ্দীন জসিম এবং দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান।

আদালতের আদেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এ ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে, আইন ও ন্যায়বিচার এখনো জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। এটি স্বৈরতন্ত্র ও অবৈধ দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে এক কঠোর বার্তা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কোনো একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম গণতন্ত্রের পথে ফিরেছে।

তিনি সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রয়াত এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তোলার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে