• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ০১:২৫ পি.এম.
শেয়ার করুন 0
খেলা শেষে টার্ফের কিছু অংশ তুলে নিয়ে যান দর্শকরা ছবি: সংগৃহীত
খেলা শেষে টার্ফের কিছু অংশ তুলে নিয়ে যান দর্শকরা ছবি: সংগৃহীত

স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরোয়া ট্রেবল ছাড়াও ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। ফরাসি জায়ান্টদের লাগামহীন উদযাপনের খবর বেশ কয়েকবারই শিরোনাম হয়েছিল। এবার একই কারণে দেড় লাখ ইউরো জরিমানা হয়েছে পিএসজির। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

গত ৩১ মে বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। ওই ম্যাচে শিরোপাজয়ী সমর্থকদের অসদাচরণের বিষয়টি উয়েফার নজরে পড়েছে। সংস্থাটির ডিসিপ্লিনারি প্যানেল তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগ এনেছিল, এর মধ্যে রয়েছে– ‘এমন বার্তা দেওয়া, যা ক্রীড়া ইভেন্টের সঙ্গে মানানসই নয়’ এবং ‘উয়েফাকে অসম্মান প্রদর্শন’। ফাইনাল ম্যাচ শেষে টার্ফের কিছু অংশ তুলে নেওয়ার পাশাপাশি ‘উয়েফা মাফিয়া’ ব্যানারও প্রদর্শন করেছিল পিএসজি ভক্তরা।

ইন্টার মিলানকে হারানোর পরই ফরাসি দর্শকরা মাঠে ঢুকে পড়েন। এরপর আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগ আনা হয় ফরাসি ক্লাবটির বিরুদ্ধে। গোলপোস্টের পেছন দিয়ে তাদের এই লাগামহীন ছোটাছুটি নিয়ন্ত্রণ করতে খাবি খেয়েছে নিরাপত্তাকর্মীরা। পিএসজিকে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়েছে সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য।

প্রধান দুটি অপরাধের জন্য সমন্বিতভাবে পিএসজিকে জরিমানা করা হয়েছে এক লাখ ইউরো। খেলা শেষে টার্ফের কিছু কিছু অংশ তুলে নিয়ে যান দর্শকরা। মাঠের ক্ষতিসাধনের জন্য জরিমানা ৮ হাজার ইউরো। এ ছাড়া আক্রমণাত্মক বার্তা দেওয়ায় ১০ হাজার ইউরো এবং উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে এই শাস্তি স্থগিত রাখা হয়েছে দুই বছরের জন্য।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল