• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার চক্রান্ত করছে : আমান


প্রকাশ:  ৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পি.এম.
শেয়ার করুন 0
কেরানীগঞ্জে যুবদলের কর্মিসভায় আমান উল্লাহ আমান। ছবি
কেরানীগঞ্জে যুবদলের কর্মিসভায় আমান উল্লাহ আমান। ছবি

 জোষ্ঠ্য প্রতিবেদক 

গণহত্যার বিচারের ভয়ে হলেও শেখ হাসিনা আর দেশে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে তারানগর ইউনিয়ন যুবদলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

আমান বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে, তারা কেরানীগঞ্জের রিয়াজসহ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে।

তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, শান্তির রাজনীতি করে, জনগণের রাজনীতি করে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি করে। দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান। একদলীয় সরকার থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন জিয়াউর রহমান। স্বৈরশাসক এরশাদের পতনও ঘটিয়েছে বিএনপি। তাই ভোট হলে বিএনপিই বারবার ক্ষমতায় আসবে।

তারানগর ইউনিয়ন যুবদল সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, তারানগর বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক এমএ অভি, মাহমুদুল হাসান আয়ুব প্রমুখ।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক