• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আগামী সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার : কাজী ছাইয়েদুল


প্রকাশ:  ৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
স্বৈরাচার এরশাদের পতন 'জাগ্রত নব্বই ' নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা। ছবি
স্বৈরাচার এরশাদের পতন 'জাগ্রত নব্বই ' নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা। ছবি

নিজস্ব প্রতিবেদক 

আজ ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিলো। এ দিবস উপলক্ষে আজ গাজীপুরের জেলা পরিষদ মিলনায়তনে 'জাগ্রত নব্বই ' নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নব্বইয়ের গণ আন্দোলনের গাজীপুরের সদস্য সচিব, ভিপি আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে ও জসীম উদ্দিন বাট এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। 


তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার হবে সব দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করেন। প্রায় দুই বছর অতিবাহিত হওয়া গাজীপুর মহানগরের দুইজনের কমিটির কার্যক্রম সম্পর্কে নেতৃবৃন্দের প্রশ্নবোধক বক্তব্যের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সব ত্যাগী নেতাদের মূল্যায়ন করেই আগামী রাজনীতি ও কমিটি হবে। 

অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব বলেন, বাংলাদেশের গণতন্ত্র মানেই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারের ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের মাধ্যমে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে এবং বিএনপির নেতৃত্বে তা উদ্ধার হয়েছে। আর যেনো কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাগ্রত নব্বই, গাজীপুরের নেতা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সরাফত হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম, শ্রমিক নেতা বাবুল, ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

মামুন / ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক