• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মা হওয়ার পর প্রথম জন্মদিনে আবেগে আপ্লুত কিয়ারা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ১০:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সংগৃহীত ছবি
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সংগৃহীত ছবি

নতুন জীবনের এক অনন্য সুখ নিয়ে এগিয়ে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত ১৫ জুলাই প্রথমবারের মতো মা হয়েছেন কিয়ারা। সদ্যোজাত কন্যাসন্তানকে বুকে আগলে বৃহস্পতিবার ( ৩১ জুলাই) নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করলেন এই তারকা।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

মা হওয়ার পর এই প্রথম জন্মদিন হওয়ায় দিনটি ছিল আরও বিশেষ। কাছের মানুষদের ভালোবাসা ও নতুন অতিথির স্নেহময় উপস্থিতি জন্মদিনকে রাঙিয়ে তোলে।

শুক্রবার (১ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন কিয়ারা। লেখেন, ‘আমার সন্তান, আমার স্বামী, মা-বাবা ও পরিবারের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিন কাটালাম। নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে।’

 

পোস্টের সঙ্গে ছিল একটি বিশেষ কেকের ছবি। সাদা কেকের ওপর একটি ছোট্ট পরীর পুতুল—যে কোলে আগলে রেখেছে নবজাতককে। কেকের এমন থিম ছিল স্বামী সিদ্ধার্থ মালহোত্রার পরিকল্পনায়, যা দেখে আপ্লুত হয়ে পড়েন কিয়ারা।

দিনভর বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লেখেন, ‘এ জন্মদিন সত্যিই আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি।’

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান